২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

রোববার গবীর রাতে রঘুনাথপুর গ্রাম থেকে আসামি আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হাই (৩৬) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ব্যবসায়ী আব্দুস সালাম হত্যা মামলার প্রধান আসামি। তিনি রঘুনাথপুর গ্রামের হাজী সাইমুদ্দিনের ছেলে।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজুল হক সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ২২ অক্টোবর ব্যবসায়ী সালামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকা-ের পর থেকেই আব্দুল হাই পলাতক ছিলেন।

সোমবার সকালে হাইকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান বলে জানান এএসআই আজিজুল।