যশোরে সংঘর্ষে নিহত ১
যশোরের চৌগাছা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।আহত হন আটজন।
রোববার কাদবিলা এলাকা এ সংঘর্ষে নিহত মোমিনুর (৩৭) স্থানীয় মহসিন মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে চৌগাছা থানার সহকারী উপ পরিদর্শক তারিকুল বলেন, কাদবিলা এলাকায় প্রায় একশ’ বিঘা অর্পিত সম্পত্তির ভোগদখল নিয়ে ওই এলাকার বাপ্পী ও কাশেম গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাশেম গ্রুপের মোমিনুর ঘটনাস্থরে নিহত হন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং লাশ উদ্ধার করে নিয়ে যায়।
