তাড়াশে কালবৈশাখী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কায়েকটি গ্রামের উপর দিয়ে রোববার বিকালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
বিকাল ৫টা থেকে ২০ মিনিট স্থায়ী এ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় তালম, দেশীগ্রাম ও বারুহাস ইউনিয়নের ১৫/২০টি গ্রামের ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনন, সংবাদ পেয়ে আক্রান্ত এলাকাগুলোতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
ধান ক্ষেতগুলো এখন যে অবস্থায় আছে তাতে ক্ষতির আশঙ্কা খুবই কম বলেও জানান কৃষি কর্মকর্তা মিজানুর।
