২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে জামায়াত নেতা আটক

পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে দুই মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার দুপুরে স্থানীয় চাঁন সিরাজিয়া মহিলা আলিয়া মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়ি থেকে শরীফ সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

শরীফ সুলতান মাহমুদ উপজেলার বালিপাড়া ইউনিয়ন জামায়াতের আমির এবং বালিপাড়ার চাঁন সিরাজিয়া মহিলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

জিয়ানগর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক সাংবাদিকদের বলেন, বালিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলার আসামি সুলতান।

ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।