২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ৩ দিনের হরতাল

নিখোঁজ নেতার সন্ধানের দাবিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সোমবার সকাল ছয়টা থেকে টানা তিন দিনের হরতাল ডেকেছে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 09:30 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

রোববার বেলা তিনটায় এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের সাক্ষর করা ওই বিবৃতিতে বলা হয়, ৪ এপ্রিল গভীর রাতে র‌্যাব সদস্যরা রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে ধরে নিয়ে যায়।

এর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানের দাবিতে ২২ এপ্রিল সকাল ছয়টা থেকে ২৪ এপ্রিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে হরতাল পালন করা হবে।