শরীয়তপুরে আ. লীগের সংঘর্ষ
শরীয়তপুর সদরে আওয়ামী লীগের দুগ্রæপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার বিকালে ডোমসার ইউনিয়নের সুজনদল গ্রামে খলিল মাদবর ও রমিজ খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত দিদার মাদবরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে তার স্বজনরা দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
এছাড়া জলিল মাদবর, মানিক মাদবর, শাহজাহান মাদবরসহ অন্তত ১০ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার ফরিদুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আওয়ামী লীগের সমর্থক দুগ্রæপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে বিকালে দুগ্রæপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন ওসি।
আহত দিদারের আত্নীয়া সোনিয়া বেগম বলেন, গুলিতে দিদার গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পালং থানার ইন্সপেক্টর (ওসি) মো. রবিউল আলম বলেন, “আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। কেউ গুলিবিদ্ধ হয়েছে বলে শুনিনি।”
