২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ দিল আরো ১ লাখ টাকা করে

তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহতদের ৬২ জনের পরিবারকে এক লাখ টাকা করে দিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এ নিয়ে নিহত ১১২ জনের মধ্যে ৯৯ জন ৭ লাখ টাকা করে পেল। অবশ্য ৩৭ জনের টাকা এখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে।

বাকি ১০ জনের ডিএনএ টেস্ট চলছে এবং ৩ জনের পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে নুরুল কাদের অডিটরিয়ামে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি ছিলেন আতিকুল ইসলাম।  

রাজিউদ্দিন আহমেদ রাজু, “এ ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি। তবে প্রতিটি কারখানাকে মান বজায় রাখতে হবে।”

গত ২৪ নভেম্বর আশুলিয়ার ওই কারখানায় আগুন লেগে অন্তত ১১২ জন নিহত হন।