বরিশালে দুইশ’ মণ জাটকা উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চরে আটকে পড়া দুটি লঞ্চ থেকে ২১৬ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার শংকরপাশা এলাকায় মেঘনার চরে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।
উদ্ধার করা জাটকা পরে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ডের মেহেন্দিগঞ্জ কন্টিনজেন্টের পেটি অফিসার আমিনুল হক বলেন, এমভি স্বাধীন ও এমভি সালাউদ্দিন-১ নামে দুটি লঞ্চ শুক্রবার রাতে বোরহানউদ্দিন থেকে ঢাকা যাচ্ছিল। ঝড়ের কবলে পড়ে পথে শংকরপাশা এলাকায় চরে আটকা পড়ে।
গোপন খবর পেয়ে ওই লঞ্চ দুটিতে অভিযান চালিয়ে ৫৪টি ড্রামে এসব জাটকা পাওয়া যায়।
এ সময় জাটকার মালিককে খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান।
