২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-না’গঞ্জ পরীক্ষামূলক কমিউটার ট্রেন

ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে নতুন আমদানি করা কমিউটার ট্রেন ডেমুর পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার বেলা ৩টার দিকে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে নতুন এ ট্রেনটি ছেড়ে যায়।

পরে বিকাল সাড়ে ৪টার দিকে আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

ডেমু (DEMU) হচ্ছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের সংক্ষিপ্ত নাম।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮০ ফুট দীর্ঘ প্রতিটি কমিউটার ট্রেনে ৩০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন। তাদের মধ্যে ১৫১ জনের বসার ব্যবস্থা থাকবে। বাকি ১৪৯ জন যাতায়াত করবেন দাঁড়িয়ে। প্রতি সেট ট্রেনে তিনটি ইউনিট আছে।

যাত্রী ধারণক্ষমতা কম হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে দুই সেট ট্রেনের বগি সংযোজন করে চালানো হয়।

ট্রেনটির পরীক্ষামূলক এই যাত্রায় ছিলেন রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, জিএম (পূর্ব) আব্দুল আউয়াল, অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন, মিয়া জাহান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সরদার শাহাদাৎ আলী প্রমুখ।

প্রাথমিকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এ ট্রেনগুলো চলাচল করবে। পরে অন্যান্য রুটে চালু করা হবে।