২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, আহত ১৫

লক্ষ্মীপুর সদরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার বিকালে বালাশপুর গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচ পুলিশসহ ছয়জন গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ হন পুলিশ সদস্য শরীফ, সাইফুল, মিজান, হানিফ, ইসমাইল হোসেন এবং সিএনজি অটোরিকশাচালক আব্দুর রব।

গুলিবিদ্ধদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে স্থানীয় মাছুম-শামীম গ্রুপের সঙ্গে কাসেম জিহাদী গ্রুপের সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সয়ম সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে শটগানের শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ৬০ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে।

তবে সংঘর্ষে জড়িত থাকার কথা অস্বীকার করে কাসেম জিহাদী বলেন, তিনি এইদিন বাড়ি থেকেই বের হননি।

ঘটনাস্থল থেকে ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।