শফিউল আলম প্রধান ছাড়া পেয়েছেন
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারাফটকের বাইরে আসলে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কারাগারের তত্বাবধায়ক আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জামিনের কাগজপত্র তাদের হাতে পৌঁছায়।
হরতালে নাশকতার অভিযোগে পল্টন থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
