২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে ‘হত্যা’ করেছে স্বামী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে এক স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

নিহত পারভীন আক্তারের বাবা আক্তারুজ্জমান অভিযোগ করেন, ৭ বছর আগে একই এলাকার আবদুস ছোবাহানের ছেলে শেখ ফরিদের (৩০) সঙ্গে বিয়ে হয় পারভীনের। বিয়ের পর থেকে নানা অজুহাতে শ্বশুর বাড়িতে পারভীনের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। বৃহস্পতিবার বিকেলে স্বামী শেখ ফরিদ ও শ্বাশুড়ী হাজেরা খাতুনের নির্যাতনে তার মেয়ের মত্যু হয়।

কোম্পনীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, নিহত গৃহবঘধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির সময় পারভীনের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় সন্ধ্যায় পারভীনের বাবা আক্তারুজ্জমান বাদী হয়ে স্বামী শেখ ফরিদ ও শ্বাশুড়ী হাজেরা খাতুনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে শেখ ফরিদসহ তার পরিবারের সদস্যরা পালাতক রয়েছে।