২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় যুবকের খণ্ড-বিখণ্ড লাশ

রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 02:02 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনটি পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

চকবাজার জোনের পুলিশের সহকারী কমিশনার আল মামুন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীতে একটি সাদা পলিথিনে বস্তা ভাসতে দেখে মানুষ পুলিশকে খবর দেয়।

“পরে বুড়িগঙ্গা নদীতে ভাসমান আরো দুটি বস্তা পাওয়া যায়। তিনটি বস্তা খুলে তার ভিতর দেহের ছয়টি অংশ পায় পুলিশ।”
 

তিনি জানান, লাশের মাথা, দুই হাঁত, দুই পা ও কোমর থেকে হাঁটু পযর্ন্ত অংশগুলো পাওয়া গেছে। তবে দেহের অংশটি পাওয়া যায়নি।

রাতের কোন একসময় হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে টুকরা করে পলিথিনে ভরা হয়েছে বলে পুলিশের ধারণা।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।