খুলনায় শুক্রবার বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী শুক্রবার।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারা জানান, প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মেলার উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজি আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান ও খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
