২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা বিস্ফোরণ: তদস্ত প্রতিবেদন দাখিল

খুলনা নগরীতে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের গাড়ির অদূরে বোমা বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুর রহমানের কাছে মঙ্গলবার বিকালে এ প্রতিবেদন দাখিল করা হয়।

শুক্রবার রাতে এ বিস্ফোরণ হয়। পরদিন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবুল বাশার তালুকদার বলেন, তদন্তে ভারতীয় হাই কমিশনারের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার পরদিন জামায়াত-শিবিরের হরতাল থাকায় আতংক সৃষ্টির জন্য এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে তদন্ত দল ধারণা করছে, প্রতিবেদনে বলা হয়।

শুক্রবার রাতে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন নিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সভা চলাকালে রাত সোয়া ৮টার দিকে তার গাড়ির অদূরে তিনটি হামবোমা বিস্ফোরিত হয়।

পরদিন উপ-পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদারকে প্রধান এবং সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) টি এম মোশাররফ হোসেনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।