২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 04:40 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, মঙ্গলবার সকালে চাঁদপুর থেকে লক্ষীপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে এবং চালকের সহকারীর লাশ উদ্ধার করে। তবে তার নাম বা পরিচয় জানা যায়নি।