২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় তিন পুলিশ আহত

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কায় একজন উপ পরিদর্শক ও দুই কনস্টেবল আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 03:59 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার ভোরে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লবী থানার উপপরিদর্শক মো. রাসেল, কনস্টেবল লাল মিয়া ও সঞ্জয়। এদের মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, ভোরের দিকে রাস্তায় টহল দেয়ার সময় পুলিশের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বালুবাহী একটি ট্রাক। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্যের মধ্যে তিনজন আহত হন।

ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রাসেল মাথায় আঘাত পেয়েছেন। তার অবস্থা আশঙ্কমুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।