২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটার আরো ৪ কর্মকর্তা বদলি

মিল্কভিটায় প্রশাসনিক শৃংখলা প্রতিষ্ঠা এবং উৎপাদন কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে প্রতিষ্ঠানটির আরো চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

এ নিয়ে গত এক মাসে দুগ্ধ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হলো।

মিল্কভিটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাতে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী মিরপুরস্থ প্রধান কারখানা আকস্মিক পরিদর্শন করে উৎপাদন কাজে নিয়োজিত ২০ জন কর্মচারীকে অনুপস্থিত পান।

সন্ধ্যা ৭টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত কারখানায় অবস্থানকালে তিনি এসব কর্মচারীর কোন হদিস না পাওয়ায় তাৎক্ষণিক বেতন কর্তনের আদেশ দেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মিল্কভিটার অনেক শ্রমিক কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন নিচ্ছেন। এতে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন ব্যাহত হচ্ছে।

এছাড়া উৎপাদন কাজে অবহেলার দায়ে ঢাকা দুগ্ধ কারখানার উপ-মহাব্যবস্থাপককে (উৎপাদন) সোমবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এ বিষয়ে এমডি মুনীর চৌধুরী জানান, মিল্কভিটায় দুর্নীতি ও কর্তব্যে অবহেলার ঘটনা ধরা পড়া মাত্রই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।