রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী পৌর এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মোটরসাইকেলের পেছনে বসা দুই আরোহী মো. কামাল হোসেন ও নিয়ামত আলী গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জিল্লুর রাজবাড়ী সদর উপজেলার বেলগাছির খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আতর আলীর ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
