২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির আইল নিয়ে সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমিতে আইল দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 06:22 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামের কৃষক আসাদ শেখ ও কুদ্দুছ শেখের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার জানান, আহতদের মধ্যে ১৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসাদ শেখ রোববার সন্ধ্যায়  ইরি ধানের ক্ষেতে তার  জমিতে আইল দেয়, যাতে পাশ্ববর্তী কুদ্দুছ শেখের জমিতে সেচের পানি যাওয়া বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে তখনই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় হাতাহাতির ঘটনাও ঘটে।

“এ ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে ৭ টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।”

সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।