২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরে বর্ষবরণ

বাঙালির চিরায়ত উৎসব নববর্ষ উদযাপন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 01:25 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

ঘরোয়া আয়োজনে এই উৎসবে শামিল ছিলেন রাজনীতিক, ব্যবসায়ী নেতা, কূটনীতিক, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।

পহেলা বৈশাখে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত আড্ডায় মেতে ছিলেন সবাই। মধ্যাহ্ন ভোজেও সবাই একইসঙ্গে অংশ নেন, যার বড় অংশ জুড়ে ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ এইচ মাহমুদ আলী যোগ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনে। 

অর্থনীতিবিদ এম এ তসলিমের সঙ্গে এই আয়োজনে যোগ দেন মুক্তিযুদ্ধে বাঙালির পক্ষে দাঁড়ানো বিদেশি বন্ধু জুলিয়ান ফ্রান্সিস।

ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি আনোয়ার-উল আলম পারভেজ।  

ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনয়েম সঙ্গী হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আনন্দ উদযাপনে।

যোগ দেন দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়াং, নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বিরটে লুন্ড, তার স্বামী পদার্থবিদ ড. অনুপ রেজ, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ, ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী।

তাদের পাশাপাশি এই আনন্দ আয়োজনে অংশ নেন দেশের সাবেক বেশ কয়েকজন কূটনীতিক।

অনুষ্ঠানে ছিলেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও পিকেএসএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এম এ করিম, প্রধানমন্ত্রীর সাবেক সচিব ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম, সাবেক স্বাস্থ্য সচিব মোহাম্মদ আলীসহ প্রশাসনের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা।   

ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাঈদ খান, এডিএনের চেয়ারম্যান আসিফ মাহমুদও ছিলেন অনুষ্ঠানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনে সঙ্গী হন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরীন আফরোজ,

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান।

তার সঙ্গে ছিলেন সোস্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ, কবি মুহাম্মদ নুরুল হুদা।