২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ায় ফিরে গেল ১২ বন্যপ্রাণী

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১২টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

রোববার দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহিদ আনুষ্ঠানিকভাবে এই প্রাণীগুলোকে ছেড়ে দেন।

এছাড়া তিনি সেখানে একটি বটগাছের চারাও রোপন করেন।

শ্রীমঙ্গলের বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ এর আয়োজন করে।

ছেড়ে দেয়া প্রাণীগুলোর মধ্যে রয়েছে দুটি মেছো বাঘ, দুটি গন্ধগোকুল, একটি লজ্জাবতী বানর ও সাতটি অতিথি পাখি।

বন্যপ্রাণী সংরক্ষণবিদ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাণীগুলো গত ৭ মার্চ থেকে ১২ এপ্রিল সময়ের মধ্যে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও সিলেটের ওসমানীনগর এলাকায় ধরা পড়ে।

লাউয়াছড়াসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে এরা ধরা পড়ে বলে তিনি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাইন উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ, উপজেলা আওআমী লীগ সভাপতি মনির মিয়া প্রমুখ।