২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সড়ক অবরোধ

মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে সড়ক অবরোধ করেছে মোটর শ্রমিকরা। 

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট-বগুড়া সড়কে বাস টার্মিনাল এলাকায় এ অবরোধ করা হয়।

পরে সদর থানার ওসি আব্দুর রশিদ ঘটনাস্থলে গিয়ে মামলার ন্যায়সঙ্গত আইনি ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা ২টা ১০ মিনিটে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

ওসি আব্দুর রশিদ বলেন, জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ ১৪ জন মোটর শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে তারা।

অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকা পড়ে।

এ সময় জেলার বিভিন্ন রুটে বাস চলাচলও বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। ফলে দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা।