ভাতিজার কুড়ালের আঘাতে চাচা নিহত
পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়া সদরে ভাতিজার কুড়ালের আঘাতে চাচা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার চিনাইর গ্রামে এ ঘটনায় নিহত হন মানিক মিয়া (৩২)।
জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, বাড়িতে ঘর উঠানো নিয়ে মানিক মিয়ার সঙ্গে তার ভাই জসিম উদ্দিনের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
শনিবার এ নিয়ে দুভাইয়ের মধ্যে কথা কটাকাটি হয়। এর জেরে জসিমের ছেলে রুবেল এই হামলা চালায়, বলেন ওসি।
