২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভারতীয় পাটের বীজবোঝাই ট্রাক আটক

দিনাজপুরের বিরামপুর থেকে এক ট্রাক ভারতীয় পাটের বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার রেলঘুনটি এলাকায় একটি ট্রাককে থামাতে বলে বিজিবি সদস্যরা। তখন ট্রাকটি ফেলে দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায় এর চালক। পরে তল্লাশি চালিয়ে ট্রাকে ভারতীয় পাট বীজ পাওয়া যায়।

রোববার ট্রাকসহ পাটের বীজ দিনাজপুর কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। বীজের মূল্য প্রায় ৫২ লাখ টাকা বলে তিনি জানান।

ট্রাকটি কোথা থেকে আসছিল তা জানাতে পারেননি মিজানুর রহমান। তবে বীজ নিয়ে ট্রাকটি দিনাজপুরের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।