২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের টাকা না পেয়ে সন্তানকে খুন

স্ত্রীর কাছে যৌতুকের পুরো টাকা না পেয়ে ৮ বছরের সন্তানকে খুন করেছে তারা বাবা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 06:48 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

নওগাঁ সদর উপজেরার ডুবলহাটি গ্রামে রোববার সকালে জালাল উদ্দিন (৩২) শিশু শান্তকে খুন করেন বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছুদিন ধরে বেকার থাকায় স্ত্রী জহুরা বেগমের কাছে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করেন জালাল।

জহুরা তার বাবার বাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেন। বাকি ১০ হাজার টাকার জন্য শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে।

এরই জের ধরে সকাল সাড়ে ৬টায় বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে শান্তকে গলা টিপে হত্যা করেন জালাল।

গ্রামবাসী জালালকে আটক করে পুলিশকে খবর দেয় বলে ওসি জানান।