২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গলা কাটা লাশ উদ্ধার

নড়াইলে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 04:35 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

রোববার সকাল ৮ টার দিকে জেলার সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী গ্রামের হরি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি, বয়স হবে বয়স আনুমানিক ৪৫ বছর।

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, রোববার সকালে নিরালী এলাকার নদীর পাড়ে এক নারীর  (৪৫) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায।

এসআই মানিক জানান, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।