টঙ্গীতে ১০টি হাতবোমা উদ্ধার
গাজীপুরের টঙ্গী উপজেলায় একটি টং দোকান থেকে ১০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে থানা বিএনপি কার্যালয়ের পাশের ওই দোকানের চালার উপরে রাখা মিষ্টির প্যাকেট থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রাত সাড়ে ৭টার দিকে বোমাগুলো উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
