শৈলকূপায় পেট্রল পাম্পের ছাদ ধসে শ্রমিক নিহত
ঝিনাইদহের শৈলকূপায় একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শৈলকূপা উপজেলার কুলচারাতে ঝিনাইদহ - কুষ্টিয়া মহা সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢালাইয়ের সময় পেট্রল পাম্পের ছাদ ধসে পড়ে মিন্টু সরদার ( ২৫ ) নামে এক শ্রমিক নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামের মসলেম সরদারের ছেলে।
শৈলকুপা থানার এএসআই রানা প্রতাপ জানান, আবু সুফিয়ান সুজন নামে এক ব্যবসায়ীর পেট্রল পাম্পের সামনের দিকের ছাদের ঢালাই চলছিল। এ সময় ছাদটি ধসে পড়লে নির্মাণ শ্রমিক মিন্টু নিচে চাপা পড়েন। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর তার লাশ উদ্ধার করা হয়।
