২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে বাধা দেয়ায় শিক্ষকের ওপর হামলা

বাগেরহাটের মংলা উপজেলায় পরীক্ষায় নকলে বাধা দেয়ায় তিন শিক্ষকের ওপর হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার দুপুরে দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শিক্ষক অজিত কুমার পাল,  মো. আব্দুল জব্বার ও বিকাশ চন্দ্র হালদার।

তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

শিক্ষক অজিত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে পাঁচ পরীক্ষার্থীকে নকল করতে বাধা দেয়া হয়। এ সময় তারা হলে বসেই শিক্ষকদের দেখে নেয়ার হুমকি দেয়।

তিনি বলেন, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই পরীক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে প্রথমে  বিকাশকে মারধর করে। এ সময় পালিয়ে যাওয়ার সময় তিনিসহ অপর এক শিক্ষকের ওপরও হামলা করে তারা।

দিগরাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোতাহার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের মধ্যে তার কলেজের আব্বাস আলী ও মেহেদী হাসানকে চিহ্নত করা গেছে। বাকিদের সনাক্ত করার চেষ্টা চলছে।

মংলা থানার ওসি মুনির উল গিয়াস বলেন, শিক্ষকদের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক ছাত্রকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।