পেকুয়ায় বিএনপির ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের উপর মহিলাদল ও বিএনপি নেতা-কর্মীদের হামলার ঘটনায় দলের ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
পেকুয়া থানার এসআই শফিকুর রহমান বাদি হয়ে শনিবার দুপুরে মামলাটি দায়ের করেন।
মামলায় পেকুয়া উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনুকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় অারো একশ’ জনকে আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, শুক্রবার বিকাল ৫ টার দিকে পেকুয়া চৌমুহনী এলাকায় বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
