নারায়ণগঞ্জে রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে লোহার রডভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে ছিনতাইকারীরা ট্রাকের চালক ও হেলপারকে অজ্ঞান করে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ২০ টন রড বোঝাই ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় প্লানা পেট্রল পাম্পের সামনে এসে খাবার খাওয়ার জন্য থামায় চালক সেলিম।
এসময় ছিনতাইকারীরা ট্রাকের চালক সেলিম ও হেলপারকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাদেরকে রাস্তার পাশে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওই ঘটনায় ট্রাক মালিক গিয়াস উদ্দিন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
ছিনতাই হওয়া রডভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
