২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গাড়ি ভাঙচুর, বোমা বিস্ফোরণ

খুলনায় জামায়াতের হরতালে গাড়ি ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতকর্মী নিহত হওয়ার প্রতিবাদে খুলনায় শনিবার আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুলতলা উপজেলা সদরে গাড়ি ভাঙচুর ও ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির সমর্থকরা।

এছাড়া কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

মহানগরী, ফুলতলা ও ডুমুরিয়ায় পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব মোতায়েন রাখা হয়।

সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে রূপসা বাসস্ট্যান্ড থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে গেছে।

বৃহস্পতিবার হরতালে ডুমুরিয়ার চেচুড়িতে পুলিশের গুলিতে জামায়াতকর্মী মুনসুর আলী নিহত হন।