২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বাস-জিপ সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 08:28 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকায় ঢাকা-সিলেট সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামের হাজী আঞ্জব আলী (৮৫) ও জিপ চালক বৌলাশী গ্রামের হোসেন মিয়া (২২)।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে জানান, পাজেরো জিপটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাচ্ছিল। কাকিয়াজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।

এতে পাজেরো জিপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে জিপ আরোহী আঞ্জব আলী ও চালক হোসেন মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।