২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হেফাজতের সমাবেশ

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি, নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধসহ ১৩ দাবিতে ময়মনসিংহে হেফাজতে ইসলামের সমাবেশ চলছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 07:22 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় শহরতলীর রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন বাইপাস সড়কে এই সমাবেশ শুরু হয়েছে।

হেফাজতের সমর্থনে ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ এ মহাসমাবেশের আয়োজন করেছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা নুর হোসেন কাশেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবীব অংশ নেবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।

গত ৬ এপ্রিল ঢাকায় সমাবেশ থেকে ময়মনসিংহসহ বিভাগীর সদরে সমাবেশের কর্মসূচি দেয় হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়ত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরে বিজিবি টহল দিচ্ছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের বলেন, সমাবেশ স্থলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।