ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবকের কারাদণ্ড
মাদারীপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় ডাসার থানা এলাকায় এই ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার এস আই কামরুজ্জামান।
আদালত পরিচালনাকারী কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে আজিম জানান, অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করায় তাদের এই সাজা হয়েছে।
শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে সাজা দেয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন- সাব্বির হোসেন, রাজীব বেপারী, হাচান বেপারী। তারা সবাই কালকিনি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ওই ছাত্রী শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হলে তিন তিন যুবক তাকে উক্ত্যক্ত করে।
তখন হাসিনা ভয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তখন এলাকাবাসী তিন যুবককে ধরে পুলিশে খবর দেয়।
