ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সমাবেশে মাহমুদুরের মুক্তি দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সমাবেশ থেকে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসেন কাশেমী, জুনাঈদ আল হাবিব, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরি, হাফেজ জোবায়ের আহমেদ আনছারি, ইসলামী ঐক্যজোটের আহবায়ক আবুল হাসানাত আমিনী, মুফতি মাহাবুবুল আলম প্রমুখ।
হেফাজতের ১৩ দফা দাবি পূরণ না হলে আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে বিকেলে সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান।
তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ দিনের রিমান্ডে পাঠানো হয়। গোয়েন্দা কর্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
