চুয়াডাঙ্গায় ভারতীয় চোরাই পণ্যসহ আটক ১০
ভারত থেকে চোরাইপথে পাচার করে আনা প্রায় ৪২ লাখ টাকা মূল্যের পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা।
এ সময় ৭ মহিলাসহ ১০ পাচারকারীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ২টা থেকে এ অভিযান চালানো হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, দুধ, কিসমিস ও চা-পাতা।
পরে বিকালে আয়োজিত একে সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর মো. নাহিদুজ্জামান জানান, চুয়াডাঙ্গার উথলী বিশেষ ক্যাম্প সদস্যদের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবির একটি দল পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় একটি বড় ট্রাকসহ ১৭৭ কেজি ভারতীয় জিরা, ১৩৫ কেজি ভারতীয় দুধ, ৮৮ কেজি ভারতীয় কিসমিস, চা-পাতা ও অন্যান্য মালামাল আটক করা হয়।
সেইসঙ্গে আটক করা হয় ১০ পাচারকারীকে।
আটককৃতরা হলো- মর্জিনা (৫০), মর্জিনা (৪০), মনোয়ারা (৩৫), আছিয়া (৫০), ট্রাকচালক মতিয়ার রহমান (৫২), বাবু (৪২), ট্রাক হেলপার আজিজুর রহমান (৩৮) মনোয়ারা (৪২), সামসুন্নাহার (৪৩) ও মাজেদা (৪৮)।
