ফেনীতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের জেল
অস্ত্র মামলার রায়ে ফেনীতে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ফেনী জেলা যুগ্ম-জজ (প্রথম আদালত) ও বিশেষ ট্রাইবুনাল-৩ এর বিচারক জেবুন নাহার আয়শা এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌশলী মো. এনামুল করিম খোন্দকার মামলার বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১৯ জুলাই রাতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ পুলিশ হারিসকে আটক করে। এ সময় তার অন্য সহযোগিরা পালিয়ে যায়।
এ ঘটনায় ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুর রহমান অস্ত্র আইনে একটি মামলা করেন।
