২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে সাংবাদিক নাদিয়ার পাশে দুই মন্ত্রী

হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনকে দেখতে হাসপাতালে গেছেন সরকারের দুই মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে যান। এর একটু পরে সেখানে যান বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

দীপু মনি ও লতিফ বিশ্বাস দুজনই আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজ খবর নেন।

হামলাকারীদের বিরুদ্ধে মামলার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে হাসপাতালে থেকেই পুলিশের সঙ্গে কথা বলেন পাটমন্ত্রী।

গত ৬ এপ্রিল রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের লংমার্চ পরবর্তী সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গেলে নাদিয়ার ওপর হামলা চালায় হেফাজতকর্মীরা।

হামলায় আহত নাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর করা হয়।

নাদিয়া আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন, তবে কয়েকটি পরীক্ষার জন্য তাকে দুয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

কেবলমাত্র নারী হওয়ার কারণেই হামলার মুখে পড়তে হয় বলে নাদিয়া জানিয়েছেন।

এদিকে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী।