ট্রলারে মালয়শিয়া যাওয়ার সময় ২৩ রোহিঙ্গা আটক
অবৈধভাবে মালয়শিয়ার যাওয়ার সময় ২৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্র থেকে রোববার নৌ-বাহিনীর জাহাজ ওমর ফারুক একটি মাছ ধরার ট্রলারসহ ২৩ রোহিঙ্গাকে আটক করে। ওই ট্রলারে একজন বাংলাদেশিও ছিল।
আটককৃত রোহিঙ্গারা শাহপরী দ্বীপ থেকে অবৈধভাবে মালয়শিয়ার উদ্দেশ্যে যাত্রা করে করে বিজ্ঞপ্তিতে বলা হয়।
আটককৃতদের মধ্যে ১০ জন টেকনাফে অবস্থিত জাতিসংঘ শরনার্থী শিবিরে এবং অন্যরা বিভিন্ন সময়ে আরাকান থেকে বাংলাদেশে এসে টেকনাফে বসবাস করছিল বলে জানায় আইএসপিআর।
