মাগুরায় ব্যবসায়ী অপহরণ
মাগুরার শ্রীপুর উপজেলা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
সোমবার ভোরের দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে দর্জির দোকানের মালিক
তাপসের কাকা অমৃতলাল দাস অভিযোগ করেন, ভোরের দিকে তাপস ও তার এক ভাই গৌরাঙ্গ দাস বাড়ির পাশে খালে মাছ ধরতে গেলে একদল মুখোশধারী তাদের অপহরণ করে। পরে তারা গৌরাঙ্গকে ছেড়ে দিলেও তাপসকে আটকে রাখে।
অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং বিষয়টি পুলিশকে জানালে তাপসকে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জানান অমৃতলাল।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তাপসকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
