পাংশায় ১০টি হাতবোমা উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি আব্দুল খালেক জানান, রাত আড়াইটার দিকে টহল পুলিশ মৈশালা বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের রাস্তার পাশে একটি কার্টন দেখতে পায়। কার্টনটি খুললে তার মধ্যে হাতবোমাগুলো পাওয়া যায়।
বোমাগুলো থানায় এনে পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
কারা কী উদ্দেশে হাতবোমাগুলো রেখেছিল পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।
