ঝিনাইদহে দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইসলামী বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত অনুপ বিশ্বাস (২২) ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের অদৈত্য কুমার বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইসাইকেলে করে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে একটি ট্রাক্টর অনুপকে চাপা দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়।
অনুপের মৃত্যুর খবর শুনে শহরে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।
এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
