২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র ও গণমাধ্যম পরিপূরক’

গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি বলে নিউ ইয়র্কে এক সেমিনারে বক্তারা অভিমত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

নিউ ইয়র্কে ‘বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।

গণতন্ত্র নাজুক হলে গণমাধ্যম দুর্বল হয় বলেও মনে করেন তারা।

সম্প্রতি নিউ ইয়র্কের হোটেল লার্গোডিয়ার বলরুমে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ওই সেমিনারে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান বক্তব্য দেন।

তারা বলেন, বাংলাদেশে বক্তা পরিবর্তন হয়, কিন্তু বক্তব্য পরিবর্তন হয় না। গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমকেও সবল হতে হবে। গণতন্ত্রের বিকাশে মিডিয়ার স্বাধীনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অপরদিকে গণতন্ত্র শক্তিশালী হলে একটি দেশের অর্থনীতি মজবুত হয়।

জি-টিভির প্রধান প্রতিবেদক রকিবুল ইসলাম মুকুলের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান।

এছাড়া আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর, সহসভাপতি মীর শিবলী ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ সেমিনারে উপস্থিত ছিলেন।