বরিশালে অস্ত্রসহ ওয়ার্ড কাউন্সিলর আটক
বরিশালের বানারিপাড়ায় অস্ত্রসহ এক ওয়ার্ড কাউন্সিলরকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে বানারিপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন মোল্লাকে একটি এলজিসহ জেলার সূর্যমনির মেলা থেকে আটক করে র্যাব।
র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আবুল বাশার বলেন, জাকিরের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে। জাকির পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
