২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আ’লীগ কার্যালয় ভাঙচুর, আটক ৩

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে তিন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার বিকালে কালিয়াকৈরের চন্দ্রায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরে অভিযোগে আটককৃতরা হলেন- শুভ, আলামিন ও তানজীল।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির কিছু কর্মী অতর্কিতে হামলা চালিয়ে ওই কার্যালয়ের বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে।

কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক আটককৃতদের বরাত দিয়ে বলেন, তারা ওই অফিস দখলের উদ্দেশ্যেই হামলা করেছিল।

“হামলাকারীরা ওই কার্যালয়ে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভেঙে নিচে ফেলে দেয়।”

এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন।

এর পরপরই ওই তিনজনকে আটক করা হয়।