লালমনিরহাটে ট্রাক্টর উল্টে নিহত ১
লালমনিরহাটের আদীতমারী উপজেলায় বুধবার ট্রাক্টর উল্টে সহকারী চালকের মৃত্যু হয়েছে। চালক ও চালকের সহকারী আহত হয়েছেন।
নিহত হন সাদীর হোসেন (২৩)।
আহতরা হলেন চালক গোলাম মোস্তফা (২৫) ও সহকারী আলাল উদ্দিন (১৪)।
আহত গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিতে চাষাবাদ শেষে নিচু জমি থেকে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় তারা তিনজনই ট্রাক্টরে ছিলেন।
আদীতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সাদীর হোসেন মারা যান।
এ দুর্ঘটনায় কোনো অভিযোগ আসেনি বলে জানান আদীতমারী থানার ওসি মো. মোসাব্বেরুল হক।
