২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বসছে ২১ এপ্রিল

নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আগামী ২১ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এটি ২০১৩ সালে সংসদের দ্বিতীয় অধিবেশন। ওইদিন বিকেল সাড়ে পাঁচটায় অধিবেশন শুরু হবে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন।

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যেই গত ৬ মার্চ সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়। সংবিধানের বিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা সর্বশেষ গত বছরের ১৮ মার্চ সংসদে এসেছিল। দল হিসেবে তাদের সংসদে অনুপস্থিতি ৭৫ কার্যদিবস।

প্রধান বিরোধী দল বলে আসছে, নির্দলীয় সরকারের বিল আনলেই তারা সংসদে ফিরবে।