২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৮

লালমনিরহাট শহরে হরতাল চলাকালে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লালমনিরহাট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মিশন রোডে এ সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিশন রোড ও আশপাশের এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ হরতার বিরোধী মিছিল বের করে। 

আওয়ামী লীগের মিছিল মিশন রোডে গেলে দুপক্ষ মারমুখো হয়ে ওঠে।

তখন পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশসহ আটজন আহত হয়।

লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন আছে।

এদিকে সকালে পাটগ্রাম উপজেলায় ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল থেকে ইসলামী ব্যাংক অফিস ও এটিএম বুধ ভাংচুর করা হয়েছে।